ডেস্ক, রাজনীতি ডটকম

বিপরীত মেরুতে অবস্থান দুই দলের। ঘরোয়া এবং ইউরোপ—দুই জায়গাতেই রিয়ালের বর্ণিল পথচলা। লা লিগা পুনরুদ্ধারের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে মাদ্রিদের অভিজাতরা। চ্যাম্পিয়নস লিগের ১৫তম শিরোপা জয় থেকেও মাত্র তিন কদম (ম্যাচ) দূরে দাঁড়িয়ে লস ব্লাংকোসরা।
ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে জাভি এর্নান্দেসের বার্সেলোনা। কাগজে-কলমে সম্ভাবনা একেবারে বিলীন না হলেও লা লিগার ট্রফি ধরে রাখার আশা হয়তো এখন আর করছে না কোনো কাতালান সমর্থক। চ্যাম্পিয়নস লিগ থেকেও বেজে গেছে বিদায়ঘণ্টা।
আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ও আকর্ষণীয় সেই দ্বৈরথ! লা লিগার ক্লাসিকোতে মুখোমুখি স্পেনের দুই সফল ক্লাব! রিয়াল ও বার্সেলোনার মাঠের লড়াই মানেই মনোমুগ্ধকর ধ্রুপদি চিত্তাকর্ষক ফুটবলের হাতছানি। কাতালানদের জন্য ম্যাচটি মর্যাদার সঙ্গে টিকে থাকারও। লা লিগে ঘরে রাখার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলেও তাদের জিততেই হবে রাতের এল ক্লাসিকো!
বার্সা জিতলে দুই দলের ব্যবধান কমে আসবে ৫ পয়েন্ট। অবশ্য ওই জয়ের পরও মৌসুমের বাকি ছয় ম্যাচে ওই ঘাটতি কমিয়ে এনে তাদের শিরোপা জেতার সম্ভাবনা নির্ভর করবে অনেক যদি কিন্তুর ওপর।
তবে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রিয়াল জয়োত্সব করতে পারলে বিলীন হয়ে যাবে সব সমীকরণ! তখন ১১ পয়েন্ট এগিয়ে যাওয়া রিয়ালের শিরোপা উত্সব করাটা হবে শুধু সময়ের ব্যাপার!
এখনই অবশ্য রণেভঙ্গ দিচ্ছেন না জাভি। রিয়ালকে যথেষ্ট সমীহ করেই বার্সা কোচ বলছেন, ‘আমাদের কাছে মৌসুমের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। শীর্ষে থাকা দলকে চাপে রাখতে আমাদের জিততে হবে।’
আজ রাতেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলতে চান রিয়াল কোচ আনচেলোত্তি। তিনি বলেছেন, ‘লা লিগা জয়ের খুব কাছে যাওয়ার এটা সুবর্ণ সুযোগ। তবে আমরা জানি কাজটা কঠিন। বার্সেলোনা কঠিন প্রতিপক্ষ।’
সর্বশেষ তিন ক্লাসিকোতেই জিতেছে রিয়াল। ফলটা অভিন্ন হলে শিরোপাহীন একটা মৌসুম নিশ্চিত হবে বার্সার!

গ্রিসে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। উদ্ধার করা হয়েছে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক।
৪ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদী জেলার শিবপুরে।
৫ ঘণ্টা আগে
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভা
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।
১৫ ঘণ্টা আগে