ডেস্ক, রাজনীতি ডটকম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারার আক্ষেপ নিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন দেশের ক্রিকেটে পঞ্চ পান্ডবের একজন মুশফিকুর রহিম। এই ফরম্যাট থেকে অবসরের পর ২২ গজে মুশফিকের সংগ্রাম-সফলতা নিয়ে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অভিজ্ঞতা শেয়ার করেছেন তার সতীর্থরা। এবার মুশফিকের স্ত্রীও তুলে ধরলেন সংগ্রামের গল্প।
ক্রিকেট নিয়ে জীবনসঙ্গী মুশফিকের একাগ্রতা, সংগ্রাম সাফল্য খুব কাছ থেকে দেখেছেন স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। তাইতো ওয়ানডে থেকে অবসরের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটে স্বামীর সংগ্রাম নিয়ে লেখেন তিনি।
ফেসবুকে মুশফিকের স্ত্রী লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা তোমাকে ওয়ানডে থেকে সাফল্যের সঙ্গে অবসরের জন্য অভিনন্দন জানাই, প্রিয়!! আলহামদুলিল্লাহ, তোমার একটি অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার ছিল। আমি দেখেছি তুমি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করে গেছ, ভাঙ্গা পাঁজর নিয়ে খেলেছ এবং একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টি পেইনকিলার খেয়েছিলে!! আমি জানি তুমি কখনো নিজের জন্য খেলোনি বরং দেশপ্রেম থেকে দলের জন্য খেলেছ!’
তিনি আরো লিখেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমার পাশে এমন একটি সৎ মানুষ আছে, যে কখনো ওযু ছাড়া তার ব্যাট ও বল স্পর্শ করেনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাকে আমাদের পরিবারের একটি পরিবারের সবাই অত্যন্ত পছন্দ করে। আমি আশা করি আমাদের ছেলে শাহরোজ তোমার সমস্ত ভালো গুণগুলো গ্রহণ করবে এবং তোমাকে সারাজীবনের জন্য আদর্শ বানাবে।’
সবশেষ মুশফিককে সান্ত্বনা দিয়ে তিনি লিখেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল। ইনশাআল্লাহ, সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে! আমাদের পরিবার তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট। আমাদের জন্য তুমি যা করেছ সেটা নিয়ে আমরা খুবই খুশি। পৃথিবীকে নেতিবাচকতা নিয়ে কথা বলতে দিন। শেষে আমি পৃথিবীকে বলতে চাই,দয়া করে এমনভাবে সমালোচনা করবেন না যেন আপনার কথায় কেউ জায়নামাজে কাঁদে। আমরাও মানুষ।’

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
৭ ঘণ্টা আগে
মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৮ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে