ডেস্ক, রাজনীতি ডটকম

সুপার এইটের লড়াইয়ের ঠিক আগে শাস্তি পেলেন পেসার তানজিম সাকিব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপাল অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র সাকিব। ফলে তার ম্যাচফির ১৫ শতাংশ কেটে নিয়েছে আইসিসি।
নেপাল তৃতীয় ওভারে ব্যাট করছিল, বোলিংয়ে ছিলেন তানজিম। তার একটি বলে ডিফেন্ড করার পরই স্ট্রাইকে থাকা রোহিতের সঙ্গে ঘটনার সূত্রপাত। কিছুক্ষণ উত্তপ্ত চাহনির পর দুজন পরস্পরের দিকে এগিয়ে বাদানুবাদেও জড়ান। একপর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে আগমন হয় নন–স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান আসিফ শেখ ও আম্পায়ার স্যাম নোগাস্কির। তখন অবশ্য বোঝা যাচ্ছিল না কী নিয়ে তাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে।
পরবর্তীতে দুজনের পক্ষ থেকেই জানানো হয়, কেন মুখোমুখি দাঁড়িয়েছিলেন। তবে এজন্য শেষমেশ সাকিবকে শাস্তি পেতেই হচ্ছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা অনুযায়ী কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই। এর সঙ্গে তানজিম সাকিবের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে। ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১২ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৪ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৪ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
১৪ ঘণ্টা আগে