ক্রীড়া ডেস্ক

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ২৮ রানে হারিয়েছে শ্রীলংকাকে।
বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে সাদিয়া আকতার ২৫ বলে ৩১, আফিয়া আশিমা ২৫, সুমাইয়া আকতার ২৪ ও মোসাম্মত ইভা ১৮ রান করেন। শ্রীলংকার রাশম্মিকা সিওয়ানডি ২৩ রানে ৪ উইকেট নেন।
জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভারে ৮ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। ব্যাট হাতে লংকানদের পক্ষে ১৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন সানজানা কাভিন্দি।
বোলিংয়ে বাংলাদেশের সফল বোলার ছিলেন স্পিনার সুমাইয়া আকতার। ২ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন নিশিতা আকতার নিশি ও ফারজানা ইয়াসমিন। ১৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নিশি।
বাংলাদেশ পুরুষ জাতীয় দলের মত বিজয় দিবসের দিনে জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। আজ ভোরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল।
আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।
১৫ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
১৬ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
১৭ ঘণ্টা আগে