সিরিজ হেরে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১: ২৩

আফগানিস্তানের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এমন হারের প্রভাব পড়েছে এই ফরম্যাটে বাংলাদেশের র‍‍্যাঙ্কিংয়েও। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা। বাংলাদেশের বর্তমান অবস্থান তালিকার ৯ নম্বরে।

সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ এখন ৯–এ।

অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেছে আফগানরা। এ তালিকায় শীর্ষ দল ভারত। দুই অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তানের অবস্থান তালিকার তিন নম্বরে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

১৩ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী

জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।

১৭ ঘণ্টা আগে

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১৭ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৮ ঘণ্টা আগে