সুপার এইটের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি হবে যেভাবে

ডেস্ক, রাজনীতি ডটকম

আজ থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার এইট পর্ব। যেখানে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে যুক্তরাষ্ট্র। নর্থ সাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গ্রুপ ‘এ’ থেকে সুপার এইটে পা রেখেছে ভারত ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’ থেকে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ জায়গা পেয়েছে গ্রুপ ‘সি’ থেকে। আর গ্রুপ ‘ডি’ থেকে সেরা আটে উঠেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। তবে সেরা আটের লড়াই শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া নিয়ে চিন্তিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বৃষ্টির কারণে বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ ভেসে যাওয়ায় বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী সবাই বিরক্ত। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান। ফলে সুপার এইটের চার ভেন্যু বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায় আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখছেন আইসিসির কর্তারা। একই সঙ্গে যতটা সম্ভব, মাঠগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে। যদি কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়, তবে কী হবে?

সুপার এইটের কোনো ম্যাচেই নেই রিজার্ভ ডে’র ব্যবস্থা। ম্যাচ পরিত্যক্ত হলে দু’দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেবে। ফলে সমীকরণের কঠিন মারপ্যাঁচে পড়তে পারে ফেবারিট দলগুলোও। বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন সৃষ্টি হলে ফলাফলের জন্য প্রতিটি দলকে ন্যূনতম ৫ ওভার করে খেলতে হবে। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভার। রিজার্ভ ডে নেই এমন ম্যাচে নির্ধারিত ৫ ওভারের খেলা আবহাওয়ার জন্য আর শুরু করা না গেলে ডিএলএস পদ্ধতিতে জয়-পরাজয় নির্ধারণ করা হবে।

২০ জুন আফগানিস্তান-ভারত ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাকি ৩টি ম্যাচের দিনেই বৃষ্টির হওয়ার পূর্বাভাস রয়েছে। ২২ জুন মুখোমুখি হবে বিশ্বকাপের দুই আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। ২৪ জুন ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪৬ শতাংশ। ২৯ জুনের ফাইনালে হতে পারে বৃষ্টি। সুপার এইটের ৩টি ম্যাচ হওয়ার কথা সেন্ট লুসিয়ায়। ২৪ জুন সেখানে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। ওই ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের দাবি বৃষ্টিতে ভেসে যেতে পারে পুরো ম্যাচ। কিংস টাউনের সেন্ট ভিনসেন্টে হবে সুপার এইটের দুটি ম্যাচ। এই দুটি ম্যাচ নিয়ে বেশি চিন্তিত আইসিসির কর্তারা। ২৩ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।

২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সুপার এইটের ৪টি ম্যাচ রয়েছে অ্যান্টিগুয়ায়। ১৯ জুন আমেরিকা-দক্ষিণ আফ্রিকা, ২১ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ২২ জুন বাংলাদেশ-ভারত এবং ২৪ জুন হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। এই ভেন্যুতে চার দিনেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেসে যাওয়ার মত বৃষ্টি হবে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১২ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৪ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৪ ঘণ্টা আগে