জর্জিয়াকে খাটো করে দেখেনি পর্তুগাল : মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক

পতুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন তার দল জর্জিয়াকে মোটেই খাটো করে দেখেনি। তবে স্বীকার করেছেন যোগ্য দল হিসেকেই জর্জিয়া ম্যাচ জিতেছে। কাল বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে পরাজিত করে নক আউট পর্ব নিশ্চিত করেছে প্রথমবারের মত ইউরো চ্যাম্পিয়নশীপে খেলতে আসা জর্জিয়া।

নাপোলির তারকা উইঙ্গার কাভিচা কাভারাটসখেলিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যাবার পর জর্জেস মিকাওটাডের দ্বিতীয়ার্ধে পেনাল্টির গোলে জর্জিয়ার ঐতিহাসিক জয় নিশ্চিত হয়। আগেই অবশ্য গ্রুপ-এফ’র শীর্ষ দল হিসেবে পর্তুগালের পরের রাউন্ড নিশ্চিত হয়ে গিয়েছিল। যে কারনে মার্টিনেজ মূল দলে আটটি পরিবর্তণ এনেছিলেন।

২০২২ বিশ্বকাপের পর প্রথমবার কোন প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যচে পরাজয়ের পর পর্তুগীজ কোচ বলেছেন, ‘আমরা জর্জিয়াকে খাটো করে দেখিনি। তারা নিজেদের ফুটবলীয় ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ খেলতে কাল মাঠে নেমেছিল। আমরা গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছি। যেহেতু আগেই নক গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছিল সে কারনে ম্যাচের আবহ বুঝে খেলতে কিছুটা সমস্যা হয়েছে। তার উপর কিছুটা আগে ভাগে গোল হজম করার পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। জর্জিয়াও এটাই চেয়েছিল এবং তারা সফল হয়েছে। এরপর শেষ বল পর্যন্ত আমরা আর ম্যাচের সাথে মানিয়ে নিতে পারিনি। সুযোগ তৈরী করেও গোল আদায় করতে পারিনি। তবে তাদের গোলরক্ষক দুর্দান্ত খেলেছে। আমরা কোন গোল করতে না পারাটা জর্জিয়াকে অতিরিক্ত উদ্দীপনা দিয়েছিল এবং তাতেই তারা ব্যবধান বাড়িয়ে নেয়। যোগ্য দল হিসেবেই আজ জর্জিয়া জয়ী হয়েছে।’

তুরষ্কের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি থেকে শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনাল্ডো, হুয়াও পালহিনহা ও গোলরক্ষক দিয়েগো কস্তা কালকের দলে জায়গা ধরে রাখতে পেরেছিলেন। দ্বিতীয়ার্ধের মাঝামঝিতে মার্টিনেজ রোনাল্ডোকেও উঠিয়ে নেন। আগামী সোমবার শেষ ষোলর ম্যাচকে সামনে রেখেই সবাইকে বিশ্রাম দেয়া হয়েছে বলে মার্টিনেজ স্বীকার করেছেন।

এ সময় মার্টিনেজ বলেন, ‘শেষ ষোলতে সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামতে চাই। আমার লক্ষ্য একেবারে স্পষ্ট। কোন ম্যাচেই পরাজয় কখনই কাঙ্খিত নয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত গোল পরিশোধে চেষ্টা করেছি। ২৭ মিনিটে রোনাল্ডোর বিপক্ষে একটি স্পষ্ট পেনাল্টি ভিএআর দেয়নি। খেলোয়াড়রা আজ ব্যক্তিগতভাবে নিজেদের প্রমান করেছে। কিন্তু জর্জিয়ার যে গতিতে আজ খেলেছে তাদের সাথে আমরা মানিয়ে নিতে পারিনি।’

শেষ ষোলতে পর্তুগালের প্রতিপক্ষ গ্রুপ-সি’র তৃতীয় দল স্লোভেনিয়া। মার্চে প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল পর্তুগীজরা।

মার্টিনেজ বলেছেন নক আউট পর্বে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, এখানে কোন দলকেই হালকা ভাবে নেবার কোন সুযোগ নেই। এটা প্রীতি ম্যাচ নয়। আমাদের যেকোন ভাবেই ভাল খেলতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

৪ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।

৯ ঘণ্টা আগে

দেশের ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর

১০ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

১০ ঘণ্টা আগে