ডেস্ক, রাজনীতি ডটকম

লা লিগার চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় বার্সেলোনাকে কাঁদিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুর এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারায় ভিনি-বেলিংহামরা। রোমাঞ্চকর এই জয়ে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে রেকর্ড চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনহার ক্রস থেকে দারুণ হেডে গোলটি করেন ক্রিস্টেনসেন। সমতায় ফিরতে অবশ্য বেশি দেরি করেনি রিয়াল। ১৬ মিনিটে জোয়াও কানসেলোকে পাশ কাটিয়ে বক্সে ঢুকেছিলেন লুকাস ভাসকেস। কিন্তু তাকে ফাউল করে বার্সার জন্য বিপদ ডেকে আনেন কুবারসি। পেনাল্টি পেয়ে গোল করতে কোনো ভুল করেননি ভিনিসিয়াস।
২৮ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার খুব কাছাকাছি ছিল বার্সা। লামিন ইয়ামালের ব্যাকহিল ফেরাতে গোললাইনের ভেতরেই ঢুকে পড়েন আন্দ্রি লুনিন। তবে ভিএআর জানায়, বল পুরোপুরি গোললাইন অতিক্রম করার আগেই তা ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। তাই এ যাত্রায় বেঁচে যায় রিয়াল।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরির কারণে ফ্রেঙ্কি ডি ইয়ংকে হারায় বার্সায়। বিরতির পর দুদলই আক্রমণের ধার বাড়ায়। তবে এবারও আগে গোল পায় বার্সা। ম্যাচের ৬৯ মিনিটে লামিনে ইয়ামালের শট লুনিন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোল করেন ফারমিন লোপেস। সেই লিডও চার মিনিটের বেশি ধরে রাখতে পারেনি জাভির শিষ্যরা। এবার গোল জোরালো শটে সমতায় ফেরান ভাসকেস।
সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। বার্সার দুর্গে একের পর এক হানা দেয়। ৭৮ মিনিটে পাল্টা আক্রমণে স্টেগানকে একা পেয়েও গোল করতে পারেননি ভিনি। তবে রিয়ালের ত্রাতা আরেকবার যোগ করা সময়ে হন বেলিংহাম। দুর্দান্ত এক শটে রিয়ালের জয়সূচক গোল করেন এই ইংলিশ তারকা।
এ জয়ে ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে তাদের ব্যবধানটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে