২ রান নিয়ে ২ উইকেট হারাল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রত্যাশা ছিল অনেক কিন্তু তারা কেবল উপহার দিচ্ছে হতাশাই। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারাল বাংলাদেশ।

মাঠে নেমে প্রথম ওভারেই উইকেটে বিলিয়ে দেন সৌম্য সরকার। পরের ওভারে একই পথে হাটে নাজমুল হাসান শান্তও।

ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে তানজিদ হাসান এক রান নেওয়ার পর বাকি বলগুলোতে কোনো রান করতে পারেননি সৌম্য। শেষ বলে মোহাম্মদ শামির ডেলিভারি তার ব্যাটের কানায় লেগে তালুবন্দি হয় লোকেশ রাহুলের। শূন্য রানে বিদায় নেন বাংলাদেশি ওপেনার।

তিনে শান্ত বজায় রাখেন ব্যর্থতার ধারাবাহিকতা। হারশিত রানার আউটসুইংয়ার বাজে কভার ড্রাইভে বিরাট কোহলির হাতে তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। ফেরেন শূন্য রানেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১ রান।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

৫ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজপোর্টালের সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন, নেতৃত্বে পিন্টু-ইফতেখার

সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।

৬ ঘণ্টা আগে

মাইক্রোপ্লাস্টিক বিতর্কে তদন্তে নামল বিএসটিআই, পুনরায় পরীক্ষা হবে টুথপেস্ট

ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

৯ ঘণ্টা আগে

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর উৎপাদনে পূর্ণ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।

৯ ঘণ্টা আগে