ডেস্ক, রাজনীতি ডটকম

কলম্বোয় তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। একাদশে দুই পরিবর্তন এনেছে সফরকারীরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা লিটন দাস শ্রীলঙ্কা সিরিজে ফিরে প্রথম ম্যাচে ডাক মারেন। দ্বিতীয় ম্যাচেই তাকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার জায়গায় নেওয়া হয়েছে শামীম পাটোয়ারিকে। জাকের আলী উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।
ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে ঢুকেছেন পেসার হাসান মাহমুদ। রিশাদ হাসানের একাদশে ঢোকার সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও তানভীর ইসলামকে একাদশে রাখা হয়েছে।
কলম্বোর আকাশ মেঘলা। সন্ধ্যা নাগাদ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারওপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাও কঠিন হয়। টস জয়ী দলকে তাই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দু’বার ভাবতে হয়নি।
বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেললেও শ্রীলঙ্কা একাদশে দুই পরিবর্তন এনেছে এবং একজন পেসার কমিয়েছে। তারা পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের জায়গায় দুনিথ ভেল্লালাগেকে একাদশে নিয়েছে। স্পিন আক্রমণে মহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাও আছেন। পেসার ইশান মালিঙ্কাকে বিশ্রাম দিয়ে দুশমন্ত চামিরাকে একাদশে নিয়েছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
৭ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
৭ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৯ ঘণ্টা আগে