ডেস্ক, রাজনীতি ডটকম

কোপা আমেরিকায় শুরুটা ভাল হয়নি ব্রাজিলের। প্রথম ম্যাচে ড্র করেছিল কোস্টারিকার বিরুদ্ধে। প্যারাগুয়ের বিরুদ্ধে আবার জয়ের পথে ফিরল ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
২ ম্যাচে ৪ পয়েন্ট পেল তারা। লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে আজ শনিবার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে এই জয় পেয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
প্রথম একাদশে সুযোগ পেয়েই আজ ভিনির পাশাপাশি গোল করেছেন ২০ বছর বয়সী স্যাভিও মোরেইরা। পেনাল্টিতে আরেক গোল আসে লুকাস পাকুয়েতার পা থেকে।
ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে সেলেসাওরা। এর মধ্যে গোলের প্রথম সুযোগ হারান লুকাস পাকুয়েতা। পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। ব্রাজিল প্রথম গোল পায় রিয়াল মাদ্রিদের তরুণ ভিনির পা থেকে। বক্সের মুখে ওয়ান অন ওয়ান খেলে গোল মুখে ঢুকে যান তিনি। ম্যাচের ৩৫ মিনিটে দারুণ টাসে ফিনিসিং টানেন।
পরের গোলটি আসে ম্যানসিটির পথে থাকা জিরোনায় খেলা তরুণ স্যাভিও’র পা থেকে। রদ্রিগোর শট গোলরক্ষক ফিরিয়ে দেন। প্যারাগুয়ে ডিফেন্ডারের পা হয়ে ফাঁকায় বল পেয়ে ৪৩ মিনিটে গোল করেন তিনি। রাফিনহার জায়গায় শুরুর একাদশে জায়গা পাওয়া স্যাভিওর এটি প্রথম আন্তর্জাতিক গোল।
এরপর প্রথমার্ধের শেষ বাঁশির আগে ভিনি দলকে ৩-০ গোলের লিড এনে দেন। এবারও রদ্রিগোর পা থেকে প্যারাগুয়ে ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জালে পাঠান ভিনিসিয়াস। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে এক গোল শোধ করে কলম্বিয়ার বিপক্ষে হার দিয়ে কোপা শুরু করা প্যারাগুয়ে। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয়ের সঙ্গে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা অনেকটাই কাটিয়ে নেন পাকুয়েতা।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর
৮ ঘণ্টা আগে
এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
৮ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
৮ ঘণ্টা আগে