ডেস্ক, রাজনীতি ডটকম

আগে থেকেই জয়ের সুবাস পাচ্ছিল ভারত। তাদের দেওয়া ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্যের বিপরীতে দেখার ছিল অস্ট্রেলিয়ার প্রতিরোধ কতক্ষণ টেকে। কিন্তু চতুর্থ দিনের শেষ সেশনে ২৩৮ রানেই শেষ হয়েছে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। তাতে পার্থে সিরিজের প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল জয় পেয়েছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার মাটিতে যা রানের হিসেবে ভারতের রেকর্ড জয়।
অস্ট্রেলিয়ার মাটিতে রানের হিসেবে এর আগে ভারতের সবচেয়ে বড় জয়টি ছিল সেই ১৯৭৭ সালে। মেলবোর্নে ২২২ রানে জিতেছিল ম্যান ইন ব্লুজরা।
শুধু অস্ট্রেলিয়ার মাটিতে নয়, রানের হিসেবে এশিয়ার বাইরে এটি দ্বিতীয় বড় জয় ভারতের। এই তালিকায় এক নম্বরে আছে ২০১৯ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানের জয়টি।
অস্ট্রেলিয়ার সামনে চতুর্থ ইনিংসে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। অথচ বিশ্বরেকর্ড রান তাড়ার রেকর্ডটিই ৪১৮ রানের। অসিদের তাই নতুন রেকর্ড গড়তে হতো এই ম্যাচ জিততে।
যদিও তৃতীয় দিন শেষে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে অস্ট্রেলিয়ানরা। চতুর্থ দিনের সকালে উসমান খাজাও (৪) মোহাম্মদ সিরাজের শিকার হলে ১৭ রানে ৪ উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। এরপর কেবল পরাজয় এড়ানোর লড়াই।
চেষ্টা করেছেন ট্রাভিস হেড, মিচেল মার্শরা। কিন্তু হেড ব্যক্তিগত ৮৯ আর মার্শ ৪৭ রানে ফিরলে অস্ট্রেলিয়ার হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অ্যালেক্স ক্যারে লোয়ার অর্ডারদের নিয়ে যা একটু লড়েছেন।
শেষ ব্যাটার হিসেবে ক্যারে (৩৬) হর্ষিত রানার বলে বোল্ড হলে বিজয় উল্লাসে মাতে ভারত। ২৩৮ রানে দ্বিতীয় ইনিংস থামে অস্ট্রেলিয়ার।
জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে নেন তিনটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ১৫০/১০ (নিতিশ কুমার রেড্ডি ৪১, রিশাভ পান্ত ৩৭; জশ হ্যাজেলউড ৪/২৯)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১০৪/১০ (মিচেল স্টার্ক ২৬, অ্যালেক্স ক্যারে ২১; জাসপ্রিত বুমরাহ ৫/৩০)
ভারত দ্বিতীয় ইনিংস: ৪৮৭/৬ ডি. (জশস্বী জয়সওয়াল ১৬১, বিরাট কোহলি ১০০*; নাথান লিয়ন ২/৯৬)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৩৮/১০ (ট্রাভিস হেড ৮৯, মিচেল মার্শ ৪৭, ক্যারে ৩৬; বুমরাহ ৩/৪২, সিরাজ ৩/৫১)
ফল: ভারত ২৯৫ রানে জয়ী।
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ (ভারত)।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
২ ঘণ্টা আগে
বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। এ ছাড়া বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও সেখানে রাখা হয়েছিল।
৩ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন জাতীয় সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে। রাজনৈতিক বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকেই।
৩ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।
৩ ঘণ্টা আগে