ডেস্ক, রাজনীতি ডটকম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের হয়ে এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। গতকাল শেষ ওয়ানডে ম্যাচেও ৮৪ রান করে অপরাজিত ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। যে কারণে ম্যাচ হারের পরও বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রশংসা করেছেন মাহমুদউল্লাহর।
মাহমুদউল্লাহকে নিয়ে মিরাজ বলেন, '(মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।'
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই টাইগারদের। মিরাজ বলছিলেন, 'এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।'
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় ওয়ানডে সিরিজেও মিরাজকে করতে হয়েছে অধিনায়কত্ব। এছাড়া সিরিজে ছিলেন না কয়েকজন তারকারা ক্রিকেটারও। তারকাদের না থাকা নিয়ে মিরাজ বলেন, ‘এই সিরিজে আমরা কিছু সিনিয়র খেলোয়াড়কে মিস করেছি। আমাকে দায়িত্ব নিতে হবে এবং চার নম্বরে ব্যাট করতে হবে।’

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
২ ঘণ্টা আগে
নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সকালে তিনি ফোনে খবর পান কাঁঠালবাগানে তার বাসায় মেয়ের জামাই শিপনের সঙ্গে মেয়ে ও শাশুড়ির ঝগড়া হচ্ছে। খবর পেয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৯টার দিকে বাসায় পৌঁছে তিনি দেখেন, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় ফারজানার মরদেহ পড়ে আছে এবং ফিরোজা বেগম
৩ ঘণ্টা আগে
শিক্ষক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। এরপর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ১৫ সদস্যের কমিটির ১১ জন পদত্যাগ করেন। ফলে সমিতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৪ ঘণ্টা আগে