টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাস দুয়েক আগে গুঞ্জন চাউর হয়েছিল তিন সংস্করণেই অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। তবে তখন সেই গুঞ্জন সত্য প্রমাণিত হয়নি। এরপর দলকে নেতৃত্ব দিয়েছিলেন আফগানিস্তান সিরিজেও। তবে সেই গুঞ্জন এবার কিছুটা হলেও সত্য প্রমাণিত হয়েছে। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত এমন খবর প্রচার করেছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই নিজের ব্যাটিংয়ের প্রতি মনযোগী হতেই এমন সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন তিনি। তবে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি মনস্থির করেছিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই।

আপাতত টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। চালিয়ে যাবেন টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক শীর্ষ কর্তা ক্রিকবাজকে জানান, ‘শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছে না। আর আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের এই মুহূর্তে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকবে। এই বিষয়ে আমাদের কথা হয়েছে।’

চলমান বিপিএলে শান্ত খেলছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। নভেম্বরে আফগানিস্তান সিরিজে কুঁচকির ইনজুরির পর মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এনসিএল দিয়ে মাঠে ফেরা শান্তর কাঁধেই থাকার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নেতৃত্বাভার।

শান্ত দায়িত্ব ছেড়ে দিলে এই সংস্করণে তার জায়গায় অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি লিটন কুমার দাসের। সবশেষ উইন্ডিজ সফরে তার নেতৃত্বেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে এই সংস্করণে। সিরিজ শেষে তিনি জানিয়েছিলেনও, বিসিবি চাইলে তিনি পুরোদমে জাতীয় দলের নেতৃত্ব দিতেও প্রস্তুত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৪ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১৫ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১৫ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১৬ ঘণ্টা আগে