ডেস্ক, রাজনীতি ডটকম

টানা তিন জয়ে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ ম্যাচ গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে দলটি। শনিবার পঞ্চম ম্যাচে আবারও পাকিস্তানের কাছে হেরে অনিশ্চয়তায় বিশ্বকাপ স্বপ্ন বাংলাদেশের মেয়েদের।
তবে তাতে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নেট রান রেট কমে +০.৬৩৯ হয়ে গেলেও সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের এখনো আছে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় শুরু ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশই।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে বাংলাদেশ।
তৃতীয় ওভারে ফারজানা হককে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। অভিজ্ঞ এই ওপেনার ফেরেন শূন্য রানে। আরেক ওপেনার দিলারাও ভালো করতে পারেননি। ১৩ রানে উইকেট হারান তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন নিগার সুলতানাও। টাইগ্রেস অধিনায়কের ব্যাট থেকে আসে স্রেফ ১ রান। চতুর্থ উইকেটে জুটি গড়েন শারমিন ও রিতু মনি। দুজনে যোগ করেন ৪৪ রান।
শারমিন ২৪ রানে ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর নাহিদার সঙ্গে ফের ৪৪ রানের জুটি গড়েন রিতু। তবে ফিফটির আগেই উইকেট বিলিয়ে দেন তিনি। ৪৮ রানে হারান উইকেট। আর নাহিদার ব্যাট থেকে আসে ১৯ রান। শেষদিকে লড়ে যান ফাহিমা খাতুন। তাকে সঙ্গ দিতে এসে বাকিরা দ্রুত উইকেট হারালেও তিনি থেকে যান অপরাজিত। ৫৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।
জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ৬২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ৯৩ বলে ৬৯ রান করেন মুনিবা আলী। তিনে নামা সিদরা আমিন করেন ৫২ বলে ৩৩ রান। আলিয়া রিয়াজ ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
২ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে
স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ২৪ জুলাই, ৯ শ্রাবণ, শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে আমি সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।
৪ ঘণ্টা আগে
এর কিছুক্ষণ পরই জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানো জানানো হয়, বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করবেন স্পিকার।
৪ ঘণ্টা আগে