ক্রীড়া ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে থেকে পর্দা উঠতে যাচ্ছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসর। আর এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে থাকছে বাংলাদেশও। লাল-সবুজ জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করতে আজ রোববার রাতে দেশ ছাড়বে বাংলাদেশের শ্রাবণী মল্লিকারা।
এই আসরকে সামনে রেখে গত মাসের ১০ জানুয়ারি ক্যাম্প করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। প্রস্তুতি ভালোভাবে শেষ করতে পারায় এবারের আসরে ব্রোঞ্জ জয়ের প্রত্যাশা নিয়ে ইরানে যাচ্ছে দল। এ সর্ম্পকে দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন,‘যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাবো—ওটা মোটেও বাস্তব সম্মত হবে না। বর্তমান অবস্থান বিবেচনায় ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এ বাস্তবতা মাথায় রেখেই খেলতে হবে আমাদের। আমি বিশ্বাস করি ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সে লক্ষ্য নিয়েই আমরা ইরান যাচ্ছি।
উল্লেখ্য ২০০৫ সালে শুরু হওয়া এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটা হতে যাচ্ছে ৬ষ্ঠ সংস্করণ। বিগত পাঁচ আসরের মধ্যে ২০০৫ সালে অভিষেক আসরে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড: শ্রাবণী মল্লিক(অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস, রুপালি সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুন।

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
১১ ঘণ্টা আগে
মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
১২ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৩ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে