ডেস্ক, রাজনীতি ডটকম

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হলো নারী টি২০ বিশ্বকাপ। নতুন ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। গতকাল মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। ৩ থেকে ২০ অক্টোবর আসরটি হওয়ার কথা।
বোর্ড মিটিংয়ে উপস্থিত সদস্য/পরিচালকরা সর্বসম্মতভাবে একমত হন, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে এখন কোনো বৈশ্বিক ইভেন্ট আয়োজন সম্ভব নয়। ভেন্যু সরিয়ে নেওয়ার ব্যাপারে বিসিবিও সম্মতি দিয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়টি জানায় আইসিসি।
ওই বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘আমরা সবাই জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্মরণীয় আসর আয়োজনের সক্ষমতা রয়েছে। তার পরও সেখান থেকে নারী টি২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়াটা লজ্জার। মূলত অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে আসরটি আয়োজন সম্ভব হচ্ছে না। সে যাই হোক, আয়োজক হিসেবে অফিসিয়ালি বাংলাদেশের নামই থাকছে।’
গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। সহিংস এই আন্দোলনের জেরে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। এমন অবস্থায় বিকল্প ভেন্যু হিসেবে নাম উঠলেও ভারত আয়োজন করতে রাজি হয়নি। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহী হলেও তাদের বাদ দিয়ে আরব আমিরাতকে বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞা
২ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চ
২ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী হারুন অর রশিদ ও মোহাম্মদ আনোয়ার জানান, দ্রুতগতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি যানবাহনকে চাপা দেয়। এতে জামান, রিয়াদ ও পথচারী রিপন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।
২ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও
১৪ ঘণ্টা আগে