ডেস্ক, রাজনীতি ডটকম

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, চলতি শ্রীলঙ্কা সিরিজ শেষেই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন নাজমুল হোসেন শান্ত। এমন খবর নিয়ে যখন প্রচুর আলোচনা, সোমবার শান্ত নিজেই জানালেন অধিনায়কত্ব নিয়ে তার সিদ্ধান্ত।
সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন কলম্বোয়। টেস্টের আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। টেস্টে নেতৃত্ব ছাড়ার বিষয়ে শান্ত বলেছেন, ‘আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে। আলোচনা হচ্ছে, হতে থাক। আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। দুই দিন পর টেস্ট ম্যাচ। এই ম্যাচটা ভালোভাবে খেলতে চাই, ভালো অবদান রাখতে চাই অধিনায়ক হিসেবে এবং ব্যাটার হিসেবে। কিন্তু এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গাতেই থাক।’
এরপরই স্পষ্ট করে শান্ত জানালেন নিজের অবস্থান, ‘সবচেয়ে ভালো সময় তো গত টেস্টেই ছিল। অধিনায়ক হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলাম। এমনটা চাইলে তখনই তো বলে দিতে পারতাম। এই মুহূর্তে এমন কোনও প্ল্যান নেই যে ভালো করে (নেতৃত্ব) ছেড়ে দিয়ে মানুষকে দেখাতে হবে বা খারাপ খেললে (অধিনায়কত্ব) করা যাবে না। আসলে যেটা দলের জন্য ভালো হবে সেটাই করবো। এই মুহূর্তে এটা নিয়ে কথা না বলাই ভালো।’
প্রসঙ্গত, ১২ জুন দুপুরে মিরপুরে শ্রীলঙ্কা সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করেন নাজমুল হোসেন শান্ত। তখনও তিনি জানতেন টেস্টের পাশপাশি ওয়ানডের অধিনায়ক তিনিই থাকবেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই বিসিবি ওয়ানডে ফরম্যাটের জন্য অধিনায়ক হিসেবে মিরাজের নাম ঘোষণা করে। হুট করে এমন সিদ্ধান্ত দেশের ক্রিকেটাঙ্গনে বিস্ময়ের জন্ম দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৭ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
২১ ঘণ্টা আগে