সিলেট টেস্ট: বাংলাদেশকে ম্যাচে ফেরালেন নাহিদ

ডেস্ক, রাজনীতি ডটকম

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা কেবলই বাংলাদেশের। প্রথম দিনের পুরাটা সময় জিম্বাবুয়ের রাজত্ব চললেও নতুন দিন সাফল্য দিয়ে শুরু করল টাইগাররা। নাহিদ রানার জোড়া শিকার পর হাসান মাহমুদ উড়িয়ে দিলেন নিক উয়েলচের অফ স্টাম্প। একে একে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডার ভেঙে দেন নাহিদ রানা।

বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। ১০ উইকেট হাতে নিয়ে আজ খেলা শুরু করে সকালের সেশনে জিম্বাবুয়ে হারায় ৪ উইকেট।

বল হাতে দাপট দেখিয়ে দ্বিতীয় দিনের সকালের সেশনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে এখনও ৫৮ রানে পিছিয়ে সফরকারীরা। সেশনে ৬৬ রানের বিপরীতে জিম্বাবুয়ে হারিয়েছে ৪ উইকেট।

আগের দিন শেষ বিকেলে ৬৭ রান করা জিম্বাবুয়ে আজ কেবল ২ রান করতেই ভাঙে উদ্বোধনী জুটি। নাহিদ রানার বাউন্সার সামলাতে ব্যর্থ হয়ে শর্ট লেগে ক্যাচ দেন ৫৫ বলে ১৮ রানে থাকা বেন কারেন। এরপর আবার নাহিদ রানার আঘাত, এবার উইকেট হারালেন ফিফটি হাঁকিয়ে ৫৭ রানে থাকা আরেক ওপেনার ব্রায়ান বেনেট।

পরের ওভারে আরও এক উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। হাসান মাহমুদের বলে অফ স্টাম্প উড়ে যায় ২ রানে থাকা নিক উয়েলচের। ধুঁকতে থাকা জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেইগ আরভিন বিদায় নেন লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে। ৩৯ বল খেলা আরভিন ৮ রানের বেশি করতে পারেননি। উইলিয়ামস-আরভিন জুটির প্রতিরোধ ভেঙে বাংলাদেশকে আবার ব্রেকথ্রু এনে দেন নাহিদ রানা।

শন উইলিয়ামস অপরাজিত আছেন ৩৩ রানে। নতুন ব্যাটার ওয়েসলি মাধেভেরে ৩ বল খেলে রান পেয়েছেন ৪। ৩৮ ওভারে ৪ উইকেটে জিম্বাবুয়ের রান ১৩৩।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের ওপর সর্বনিম্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

অন্যদিকে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ বাংলাদেশের কয়েকটি প্রধান প্রতিদ্বন্দ্বী রপ্তানিকারক দেশের ওপর আরোপ করা হয়েছে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

৪ ঘণ্টা আগে

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

৫ ঘণ্টা আগে

খুবির ক্যান্টিনকর্মীর নামে মামলা, ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষকর্মী নিষিদ্ধ

অপরাজিতা ও বিজয়-২৪ ছাত্রী হলের ক্যান্টিন পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়ন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি এই দুই ছাত্রী হলের ক্যান্টিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

গ্যাস সরবরাহ কম: ‘অচল’ রাজধানীর সিএনজি ফিলিং স্টেশন

৮ ঘণ্টা আগে