ডেস্ক, রাজনীতি ডটকম

আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রধান কোচের পদ থেকে চান্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ক্যারিবীয় ফিল সিমন্সকে।
মিরপুরে মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ দলের সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল হাথুরুসিংহের। দিন ছয়েক পরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। কিন্তু তার আগেই অসাদাচরণের জন্যই লঙ্কান এ কোচকে বরখাস্ত করলো বিসিবি। তার বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপের সময় নাসুম আহমেদকে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ ছিল। এছাড়া নির্ধারিত ছুটির চেয়ে বেশি ছুটি তিনি কাটিয়েছেন বলেও অভিযোগ আছে। যা আচরণবিধি ভঙ্গের অংশ।
হাথুরুসিংহকে বরখাস্ত করার বিষয়ে গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেয়া হয়েছে। বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’
ফলে দ্বিতীয় মেয়াদে শেষ হলো হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায়। এর আগে ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। সেবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।
এদিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পাওয়া ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেস বোলিং অলরাউন্ডার। অবসরে যাওয়ার পর তিনি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
এ ক্যারিবিয়ানের বিষয়ে ফারুক বলেন, ‘সে কঠোর পরিশ্রমী। তার কাজের ধরন আমি দেখেছি। যখন জিম্বাবুয়ে খেলতে এসেছিল, আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। কিভাবে সে চিন্তা করে, অনুপ্রেরণা জোগায় সেটা নিয়ে কথা হয়েছে। ওগুলো দেখে আমার ভালো লেগেছে। তার প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে আমার। সবকিছু মিলিয়ে এখন সেরা অপশন।’

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
৭ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
৯ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে