ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকার পর চট্টগ্রামেও পাঁচ উইকেট তুলে নিলেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত পাঁচ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যার পাঁচটিই শিকার করেছেন তাইজুল। যদিও ইতোমধ্যে ৪০০ ছাড়িয়েছে প্রোটিয়াদের সংগ্রহ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩০৭ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আরও ৩ উইকেটের খরচায় স্কোরবোর্ডে জমা হয় আরও ১০৬ রান।
তৃতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে বিদায় নেন ডেভিড বেডিংহাম। তার আগে ৭৮ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৫৯ রান করেন তিনি। কিছুক্ষণ বাদেই বিদায় নেন ডি জর্জি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ২৬৯ বলে ১৭৭ রান করে ফিরে যান তিনি। ইনিংসে হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা।
এরপর কাইল ভেরেইনেকে ডাকের তিক্ত স্বাদ দেন তাইজুল। তবে, রিয়ান রিকেলটন ও উইয়ান মাল্ডার আরও একটি জোরালো পার্টনারশিপ গড়ার আভাস দিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান। ইতোমধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা। রিকেলটন ১২ ও মাল্ডার ২১ রানে অপরাজিত রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
১১ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে