আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা

ডেস্ক, রাজনীতি ডটকম

চলছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মাঠের লড়াই। গত ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠলেও আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর মধ্যে সর্বশেষ দুটিতেই জিতেছে তারা। ওই আত্মবিশ্বাসে ভর করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে চোখ আফগানিস্তানের।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

রায়ান রিকেলটন, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইন মুলডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অতল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিবন্ধিত নিউজপোর্টালের সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন, নেতৃত্বে পিন্টু-ইফতেখার

সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।

৪ ঘণ্টা আগে

মাইক্রোপ্লাস্টিক বিতর্কে তদন্তে নামল বিএসটিআই, পুনরায় পরীক্ষা হবে টুথপেস্ট

ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

৮ ঘণ্টা আগে

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর উৎপাদনে পূর্ণ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।

৮ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি: সিইসি

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ বিষয়ে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।

৯ ঘণ্টা আগে