পুত্র সন্তানের বাবা হলেন শরিফুল

ডেস্ক, রাজনীতি ডটকম

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বাবা হওয়ার সুখবর জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করেন বাঁহাতি এই পেসার। এর আগে সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের ড্রাফটে আগেভাগেই দল পেয়েছেন শরিফুল।

ফেসবুক পোস্টে শরিফুল লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে সকাল ৮:৩৫ মিনিটে আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

আসন্ন বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন শরিফুল। ১১ বছর পর বিপিএলে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই দলে তার সঙ্গে আছেন সাকিব আল হাসান, ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ক্রিকেটাররা।

এদিকে আগামী ২১ অক্টোবর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে বুধবার (১৬ অক্টোবর) থেকেই হয়তো প্রস্তুতি শুরু করবেন শরিফুল।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হবে ২১ অক্টোবর, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

৭ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

৯ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

৯ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে