ডেস্ক, রাজনীতি ডটকম

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভালোভাবেই সুপার এইটে প্রবেশ করেছে ভারত। কানাডা ও পাকিস্তানকে হারিয়ে এবং ভারতের সাথে হেরে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথেই যুক্তরাষ্ট্র। আইরিশরা খেলেছে দুই ম্যাচ। দু’টিতেই হার। তাদের সম্ভবনা নেই বললেই চলে।
তবে এই গ্রুপে থাকা পাকিস্তান ও কানাডার রয়েছে তিন ম্যাচে দু’টি করে পয়েন্ট। সুপার এইটে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে বৃষ্টি এবং বন্যার কারণে কপাল পুড়তে পারে পাকিস্তান, কানাডা ও আয়াল্যান্ডের। কেননা চলমান আসরে বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়ে ইংল্যান্ডের সুপার এইটের যাওটা কঠিন করে দিয়েছে। একই সঙ্গে কপাল পুড়েছে শ্রীলঙ্কার। ভয়ে রয়েছে পাকিস্তানও। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে এমনিতেই সুপার এইটে যাওয়ার শঙ্কায় আছেন তারা। এর মধ্যেই বাবর আজমদের ঘাড়ে চেপে বসেছে ফ্লোরিডার ভারী বর্ষণ। ইতোমধ্যে ভারী বৃষ্টিতে সেখানে এক রকম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা-ঘাটে পানিতে ডুবে গেছে।
এই ফ্লোরিডাতেই আছে ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচ। ভারত সুপার এইটে উঠে গেলেও ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় কোন দল সুপার এইটের টিকিট পাবে, তা ঠিক হবে ফ্লোরিডায়। কিন্তু বন্যার কারণে ফ্লোরিডার ম্যাচ হবে কি না, সেটি নিয়েই আছে শঙ্কা। এমনটা হলে মাঠে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজতে পারে পাকিস্তানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে যুক্তরাষ্ট্র।
যদি বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ১ পয়েন্ট পাবে যুক্তরাষ্ট্র। এমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে তারা। অন্যদিকে আইরিশদের বিপক্ষে বাবররা হারলে বা জিতলেও পাকিস্তানের সুপার এইটে ওঠা হবে না। কারণ চার ম্যাচে ৩ পয়েন্টের পুঁজি দাঁড়াবে বাবর বাহিনীর। অন্যদিকে কানাডাকে যদি ৪ পয়েন্টে পৌঁছাতে হয়, তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে। ভারত-কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ পর্বেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হবে কানাডাকে। একই কথা প্রযোজ্য আয়ারল্যান্ডের ক্ষেত্রেও। তাদের ৪ পয়েন্টে পৌঁছাতে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে।
ফলে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়া মানেই কাগজে-কলমেও টিকে থাকা হবে না আইরিশদের। যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোনস জানিয়েছেন, ‘খেলার জন্য আমরা প্রস্তুত। তবে প্রকৃতির উপর কারো হাত নেই।’ উল্লেখ্য, পরশু ভারতের কাছে সাত উইকেটে হারে যুক্তরাষ্ট্র। আয়াল্যান্ড অধিনায়ক পল স্টালিংয়ের বক্তব্য, ‘দুই ম্যাচ হেরে সদস্যরা মুখিয়ে আছে প্রথম জয়ের জন্য। খেলা মাঠে গড়ালে সবাই তাদের সেরাটাই দেবে।’

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৮ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৮ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
২০ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
২০ ঘণ্টা আগে