জুলাই সনদ ঘোষণা অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, আহত ১০

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটের জরুরী বিভাগের নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মিজারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ(২০) মোঃ মনসুর ইসলাম( ৩৮), মামা শরীফ (৩২), পলাশ (২১), মোঃ হাবিবুল্লাহ (২৩), মোঃ ইয়াসিন (২৫), মিশু (২৩) এবং মিনহাজ (১৭)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান জানান, আজ বিকেলের দিকে মানিক নিয়ে এভিনিউ থেকে বেলুনের ওড়ানোর তা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়ে আমাদের জরুরি বিভাগে এসেছে। তবে তাদের দগ্ধের পরিমাণ কম থাকায়। আমরা তাদের সকলকেই জরুরী বিভাগের চিকিৎসা শেষে ছুটি দিয়েছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের

৩ ঘণ্টা আগে

অর্ধেক করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ

সুদমুক্ত ঋণে কেনা এসব গাড়ির জন্য প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা রক্ষণাবেক্ষণের জন্য এখন মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। নতুন পরিকল্পনায় এ খরচ কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনতে বলা হয়েছে।

১০ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখা হবে। এই পাঁচটি পদ আপাতত খালি রাখা হয়েছে। বিরোধী দল থেকে মনোনয়ন দিলে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

১৪ ঘণ্টা আগে

সরকারি হলো নৌকা চালানো বান্দরবানের সেই প্রধান শিক্ষকের স্কুল

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে। সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার

১৭ ঘণ্টা আগে