উৎসবের আবহে শেষ হলো ‘আনন্দ শোভযাত্রা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৪: ৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ষবরণের আনন্দ শোভযাত্রা। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শেষ হয়েছে। এর আগে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো উচ্ছ্বসিত মানুষ। সকাল সাড়ে ১০ টার দিকে আনন্দ শোভাযাত্রাটি চারুকলা অনুষদে গিয়ে পুনরায় শেষ হয়।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপদ্যে শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহিদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার অংশ নিতে সকালের আলো ফুটতেই দূর-দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করতে শুরু করেন চারুকলা অনুষদের প্রাঙ্গণে। সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল শোভযাত্রা। এর আগেই চারুকলা অনুষদ ও এর আশপাশের গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সব ধরনের মানুষের উপস্থিতিতে বর্ণিল রূপ নেয় শোভাযাত্রা।

এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন।

এছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ছিল সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি মোটিফ ও সাতটি ছোট মোটিফ। বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়াও অংশ নেয় শোভাযাত্রায়। দেশের মানুষের পাশাপাশি শোভাযাত্রায় বিদেশিরাও অংশ নেন।

বরাবরের মতো এ বছরও শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। গোটা এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শোভাযাত্রার রুট ও আশপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়।

Ananda Shovajatra Of Charukola 14-04-2025 (1)

বর্ষবরণের শোভাযাত্রায় নামে মানুষের ঢল। ছবি: রাজনীতি ডটকম

ঢাবি চারুকলার এই শোভাযাত্রা প্রথম বছর আনন্দ শোভাাত্রা নামে পালিত হলেও পরবর্তী তিন দশকেরও বেশি সময় ধরে এটি মঙ্গল শোভযাত্রা হিসেবে আয়োজিত হয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলা নববর্ষে এর নাম বদলে করা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা।

এদিকে এ বছর মঙ্গল শোভাযাত্রা নাম বদলে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় পরিণত হয়েছে। এতে দৈত্যের আদলে ফ্যাসিবাদের মুখাবয়ব রাখা হয়েছে অন্যতম বড় মোটিফ হিসেবে। সেই মুখাবয়বে স্পষ্টতই শেখ হাসিনার মুখচ্ছবি ফুটে উঠেছে।

শোভাযাত্রার ফ্যাসিবাদের মুখাবয়বটি অবশ্য একদিন আগে পুড়ে গিয়েছিল আগুনে। পরে একদিনের মধ্যে কর্কশিট ব্যবহার করে সেটি নতুন করে তৈরি করা হয়েছে। এই প্রতিকৃতি ছাড়াও জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফটিও সবার দৃষ্টি আকর্ষণ করে। উৎসবে অংশ নেওয়াদের অনেককেই এসব মোটিফের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে হাইকমিশনার নিয়োগ, ‘আনুষ্ঠানিক বক্তব্যে’র অপেক্ষা করতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও

১ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। তাই নিজের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হবে

২ ঘণ্টা আগে

মেট্রোরেলের গাবতলী-দাশেরকান্দি লাইন নির্মাণ প্রকল্পে একনেকের অনুমোদন

সাতটি নতুন ও সংশোধিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, বাকি এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে প্রকল্প ঋণ।

২ ঘণ্টা আগে

অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যুবসমাজের অপরাধ বিশ্লেষণে দেখা গেছে, অনেকে মাদকাসক্ত হয়ে অপরাধে জড়াচ্ছেন, আবার কেউ মাদক কেনার অর্থ জোগাড় করতে অপরাধ করছেন। একইভাবে জুয়ায় আসক্তিও নানা অপরাধের পেছনে ভূমিকা রা

২ ঘণ্টা আগে
Advertisement