ফেনীতে নদীর বাঁধে ভাঙন, প্লাবিত ৩০ গ্রাম

ডেস্ক, রাজনীতি ডটকম

ফেনীতে প্রবল বর্ষণ ও উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১.৩০টা পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করে এসব গ্রাম প্লাবিত হয়।

এর আগের ২৪ ঘণ্টায় ফেনীতে এ মৌসুমের সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ভাঙন কবলিত স্থানগুলোর মধ্যে মুহুরী নদীতে ১১টি, সিলোনিয়া নদীতে চারটি ও কহুয়া নদীতে একটি রয়েছে।

পরশুরাম উপজেলার মুহুরী নদীর ভাঙনের স্থানগুলো হচ্ছে- চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা, শালধর, নোয়াপুর, জংগলঘোনা বিদ্যালয়ের পাশে, জংগলঘোনা কালামিয়া বাড়ির পাশে ও পশ্চিম অলকায় তিনটিসহ মোট আটটি স্থান।

সিলোনিয়া নদীর মেলাঘর কবরস্থানের পাশে মির্জানগর ইউনিয়নের কালীকৃষ্ণনগর ও গদানগর দুটি স্থানসহ চারটি স্থানে বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়নের দেড়পাড়া গ্রামে দুটি ও উত্তর শ্রীপুর নাপিতকোনা এলাকায় একটিসহ মোট তিনটি স্থানে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।

এদিকে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া এলাকায় কহুয়া নদীর একটি স্থানে বেড়িবাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে।

পরশুরামের চিথলিয়া এলাকার বাসিন্দারা জানান, হঠাৎ করেই রাতে ভাঙন দেখা দেয় নদী বাঁধে। ঘর-বাড়িতে ঢুকতে শুরু করে পানি।

টানা ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই উপজেলায় মোট ১৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের জন্য শুকনো ও রান্না করা খাবারের জন্য সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম এসব তথ্য জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (০১৮১৮-৪৪৪৫০০, ০১৩৩৬-৫৮৬৬৯৩) খোলা হয়েছে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরেও। শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, হাসপাতাল মোড়, কলা বাগান, রামপুর, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ী এলাকা, চাড়িপুর, মাস্টারপাড়া, নাজির রোডসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।

স্থানীয়রা বলছেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না করার কারণে গত বছরের মতো এ বছরও তাদের ডুবতে হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে