প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই ঝড়বৃষ্টি খুব বেশি তীব্র বা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাক্-মৌসুমি বায়ুর প্রভাবে প্রতি বছর এই সময় কালবৈশাখী ঝড় দেখা দেয়। এতে সাময়িকভাবে ঝড়বৃষ্টি হয়। কোনো এলাকায় হঠাৎ সৃষ্টি হওয়ায় মেঘে এ ধরনের ঝড়বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় না।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে তা হবে বিচ্ছিন্নভাবে এবং স্থানীয়ভাবে সৃষ্ট মেঘের কারণে।
শাহানাজ সুলতানা আরও জানান, আজ (শুক্রবার) ঢাকার আশপাশে মেঘের সৃষ্টি হলেও বৃষ্টি হয়নি। তবে রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে— ৪৭ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৪ মিলিমিটার এবং ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে— ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্স্বাধীনতা যেন বাক্শালীনতার সীমা লঙ্ঘন না করে।’
১৪ ঘণ্টা আগে
তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৫ ঘণ্টা আগে
বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৫ ঘণ্টা আগে