জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২: ৩৫

ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে। দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। গুচির শোরুমে শুরু হওয়া এই ভালোবাসার গল্প এবার নতুন মোড় নিতে যাচ্ছে।

২০১৬ সালের এক শীতের বিকেলে মাদ্রিদের গুচি শোরুমে প্রথম দেখা হয় ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। রোনালদো তখন বিশ্বজুড়ে খ্যাতিমান ফুটবলার, আর জর্জিনা ছিলেন একজন সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু খ্যাতি বা সামাজিক অবস্থানের ভিন্নতা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। প্রথম দেখাতেই একে অপরের প্রতি মুগ্ধ হন তারা, জন্ম নেয় এক নতুন প্রেমের গল্প।

প্রথমদিকে সম্পর্ক গোপন রাখলেও, ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনসম্মুখে আসেন এই জুটি। তখনই তাদের প্রেমের গুঞ্জন বাস্তব রূপ নেয়। একই বছর নভেম্বরে তাদের প্রথম কন্যা সন্তান আলানা মার্তিনার জন্ম হয়। এরপর থেকে জর্জিনা রোনালদোর অন্যান্য সন্তানদেরও দায়িত্ব নেন। ২০২২ সালে তাদের দ্বিতীয় কন্যা সন্তান বেলা এস্মেরলাদা পৃথিবীর আলো দেখে।

শুধু সন্তান লালন-পালনই নয়, রোনালদোর জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তে তার পাশে থেকেছেন জর্জিনা। রোনালদোর সুখ-দুঃখ, আনন্দ-বেদনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি। এই সময়ে জর্জিনাও ফ্যাশন ও বিনোদন জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন।

অনেকদিন ধরেই তাদের ভক্তরা অপেক্ষা করছিলেন এই প্রেমের চূড়ান্ত পরিণতির জন্য। সেই আক্ষেপের অবসান ঘটিয়ে গতকাল জর্জিনা নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোনালদোর বাগদত্তা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের হাতের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।" ছবিতে স্থান হিসেবে সৌদি আরবের রিয়াদ শহরকে ট্যাগ করেছেন জর্জিনা, যেখানে বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন রোনালদো।

এখন সকলের নজর থাকবে রোনালদো ও জর্জিনার বিয়ের শুভক্ষণের দিকে। তাদের বিয়ের অনুষ্ঠান নিঃসন্দেহে একটি স্মরণীয় ঘটনা হতে চলেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

৩ ঘণ্টা আগে

মডেল মসজিদ নির্মাণে ব্যয় বৃদ্ধির অভিযোগ তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিয়ম করেছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, প্রকল্প ব্যয় ও সংশ্লিষ্ট বিষয় আলাদাভাবে যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।

৩ ঘণ্টা আগে

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

৩ ঘণ্টা আগে