নির্বাচন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

গত দেড় দশকে দেশের নির্বাচনব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। জনগণের আস্থা হারিয়েছে নির্বাচন প্রক্রিয়া। এ অবস্থায় আমাদের সরকার নির্বাচনিব্যবস্থা সংস্কারের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনিব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার ইতোমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—বিভিন্ন আইন, নীতিমালা এবং সরকারি আদেশ সংশোধন ও সংস্কার। এ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন পরিচালনার কাঠামো, আচরণবিধি এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই গণতন্ত্রের ভিত্তি। সে জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া গড়ে তোলা এখন সময়ের দাবি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা আনার পাশাপাশি, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১২ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৪ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

১৬ ঘণ্টা আগে