শার্শায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা নিহত হয়েছেন। ঈদের তৃতীয় দিন ঘুরতে বেরিয়ে বুধবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক রাসেল হোসেন (২০) উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (২২) একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শীর বরাতে শার্শা থানার ওসি বলেন, রাসেল ও জাহিদ মোটরসাইকেল যোগে নাভারণ থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। শার্শা স্টেডিয়ামের সামনে পৌঁছালে বেনাপোল অভিমুখী একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে তারা দুজন রাস্তায় ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় প্রাইভেটকারটির চালক বেনাপোলের দিকে দ্রুতগতিতে চালিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে থানা ও শার্শা থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ

১৪ ঘণ্টা আগে

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু ৫ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক৷ অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

১৫ ঘণ্টা আগে

১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে

১৬ ঘণ্টা আগে

আমার সুদৃঢ় ভূমিকায় দেশে সাংবিধানিক বিপর্যয় ঘটেনি: সাহাবুদ্দিন

জুলাই অভ্যুত্থান-পরবর্তী এ পরিস্থিতিতে নিজে ‘সুদৃঢ় ও ইতিবাচক’ ভূমিকা রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানে

১৭ ঘণ্টা আগে