একদিনে সড়কে গেল ১৮ প্রাণ

ডেস্ক, রাজনীতি ডটকম

সারা দেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে গাইবান্ধায় আটজন, ময়মনসিংহে চারজন, ঝিনাইদহে দুজন, কিশোরগঞ্জে দুজন ও টাঙ্গাইলে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। জাগো নিউজে জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

গাইবান্ধা

জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে পলাশবাড়ীতে তিনজন, গোবিন্দগঞ্জে পাঁচজন হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। তারা হলেন, পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রাণের ছেলে ইমরুল (২০) ও নছুর উদ্দিনের ছেলে অটো চালক গনি মিয়া (৪০)। বাকিরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রইচ উদ্দিন (৬০), আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আকতার (২৬)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ

পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তারা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫), তার ছেলে মো. হাসান মিয়া (৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুটা গ্রামের মো. মন্নাছ মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৫) ও একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হবি (৪৫)।

ঝিনাইদহ

পৃথক সড়ক দুর্ঘটনায় কাজল হোসেন (১৮) নামে এক কলেজছাত্র ও আদনান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছেন। তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ

জেলার উল্লাপাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি।

টাঙ্গাইল

ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছেন। বাসের ছাদ থেকে পড়ে নিহতের নাম রানা। অপরজনের পরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ

জেলার পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন, পান্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৫৫)।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।

৩ ঘণ্টা আগে

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কমাতে সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন ধাপে ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, প্রযুক্তি ও ব্যবস্থাপনাভিত্তিক নানা পদক্ষেপ নিয়েছে।

৩ ঘণ্টা আগে

সপ্তাহে ৩ দিন সশরীরে, ৩ দিন অনলাইনে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী বলেছেন, ‘শনি-সোম-বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলো চলবে অনলাইন। আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে।’

৪ ঘণ্টা আগে

আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ দাঁড়িয়ে, অথচ তারা ছিল অমানুষ: ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া তিন পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এ মামলার ৩০ আসামির মধ্যে বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে