প্রতিবেদক, রাজনীতি ডটকম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা, একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এতে প্রকল্পের খরচ ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকায়। এই ব্যয় বৃদ্ধির পুরো অর্থই প্রকল্প ঋণ থেকে মিলবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।
পাবনার রূপপুরে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার (১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা) ব্যয়ে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। সেখানে দুটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ হবে ৬০ বছর। পরে তা আরও ২০ বছর বাড়ানো যাবে।
এই নির্মাণ ব্যয়ের ১০ শতাংশের অর্থায়ন করার ছিল সরকারের, বাকি ৯০ শতাংশ রাশিয়া ঋণ হিসাবে দিচ্ছিল। তবে একনেক সভায় সরকারের অর্থায়নের পরিমাণ ১৬৬ কোটি টাকা কমানো হয়েছে। তাতে সরকারের অর্থায়নের পরিমাণ দাঁড়াবে ২১ হাজার ৮৮৬ কোটি টাকা; এতদিন যা ছিল ২২ হাজার ৫২ কোটি টাকা।
সরকার যে পরিমাণ অর্থায়ন কমাবে, তাও আসবে প্রকল্প ঋণ থেকে। এর ফলে প্রকল্পের ঋণ দাঁড়াল ১ লাখ ১৬ হাজার ৭৯৯ কোটি টাকায়; যা আগে ছিল ৯১ হাজার ৪০ কোটি টাকা।
২০১৩ সালের অক্টোবরেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন। ২০১৭ সালের নভেম্বরে তিনি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি ও পানি শীতলকারী ডোমের কংক্রিট ঢালাই কাজ উদ্বোধন করেন।
২০২১ সালের শুরুতে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও করোনা মহামারীর জটিলতায় তা পিছিয়ে যায়। পরে ইউক্রেইন যুদ্ধসহ নানা জটিলতায় প্রকল্পের কাজ আরো বিলম্বিত হয়। সংশোধিত অনুমোদনের ফলে এর শেষ হওয়ার সময় ধরা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।
আরও যেসব প্রকল্পের অনুমোদন
রূপপুরের এ প্রকল্পসহ মোট ২৫ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ছয়টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প পাঁচটি। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা।
এর মধ্যে একক প্রকল্প হিসেবে অর্ধেকের বেশি খরচ ঠিক করা হয়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে—

বুধবার দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দিপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে ৪দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।
৩ ঘণ্টা আগে
সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে কিন্ডারগার্টেনগুলোকেও নিয়মের আওতায় আনা হবে। সব কিন্ডারগার্টেনকে নিবন্ধন নিয়ে পরিচালনা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ নিবন্ধন না নেয়, তাহলে কিন্ডারগার্টেন পরিচালনা করতে পারবে না। ২০২৮ সালের মধ্যে সব অ
১৪ ঘণ্টা আগে
ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি চক্র পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে অর্থের বিনিময়ে এসব কনটেন্ট বিক্রি করত। বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকদের
১৬ ঘণ্টা আগে