প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ চার জনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করেছে ধোবাউড়া থানা। সোমবার সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়।
বাকি দুজন হলেন—একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিম।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, আজ দুপুর ৩টার দিকে আটককৃত চার জনকে ডিএমপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা ঢাকার উদ্দেশে চলে গেছেন।
এর আগে একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে ডিএমপির ১৬ সদস্যের দল আজ দুপুরে ধোবাউড়া থানায় যান।
ডিএমপির বিভিন্ন থানায় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নামে মামলা রয়েছে।
ওসি চাঁন মিয়া জানান, জব্দকৃত প্রাইভেটকারটি ধোবাউড়া থানায় রয়েছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হয় না। তাই বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় অনলাইন ক্লাসের পথে না হেঁটে সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান করছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সরকার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি এবং সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
৩ ঘণ্টা আগে