ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০০: ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেট আজ শনিবার (২২ নভেম্বর) রাতে জরুরি সভার মাধ্যমে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

সভায় সিন্ডিকেটের সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান প্রকৌশলী অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনির কারণে আবাসিক হলসমূহে ঝুঁকি রয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের জন্য হলগুলো খালি করা আবশ্যক।

সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার জন্য প্রাধ্যক্ষদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যেভাবে খোলা থাকবে, তেমনই কার্যক্রম চলবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। আর এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৭৪ শিশু।

১২ ঘণ্টা আগে

রেশমের হারানো গৌরব ফেরাতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, রাজশাহী সিল্ক (রেশম) শুধু একটি অঞ্চলের নয়, এটি সারা বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। তাই এই শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সরকার ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

১৪ ঘণ্টা আগে

শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি, কারিগরি শিক্ষায় গুরুত্ব-জবাবদিহিতার তাগিদ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী দিনে শিক্ষাখাতে বাজেট আরও বৃদ্ধি পাবে। তবে এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সঠিক অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি কারিগরি শিক্ষাকে দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেবেন শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে লোডশেডিং বন্ধে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষা চলাকালে যেন সারা দেশে কোনো লোডশেডিং না হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দেবো। আশা করি, লোডশেডিংয়ের ভোগান্তি থেকে পরীক্ষার্থীরা মুক্তি পাবে।

১৭ ঘণ্টা আগে