প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউএনডিপির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন দুপুর সাড়ে ১২টায় বৈঠকের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সময় দিয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) সিইসির দপ্তর এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, জাতীয় নির্বাচনে সহায়তা করতে আগ্রহী ইউএনডিপি। ইসির কোনো চাহিদা আছে কি না, থাকলে কি করে সহায়তা দিতে পারবে সংস্থাটি সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
গত নভেম্বর ২১ ইসির কমিশন দায়িত্ব নেওয়ার পর এর আগে বিদেশিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ ডিসেম্বর তুরস্কের তিন সাবেক সংসদ সদস্য এবং এর আগে জাতিসংঘের সঙ্গে বৈঠক করেছে ইসি। তারা নির্বাচনে সহায়তা দিতে চায়।
ইতোমধ্যে সিইসি নাসির উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিতে বলবে সে অনুযায়ী নির্বাচনের জন্য তারা প্রস্তুত রয়েছে। এজন্য ভোটার তালিকা করাসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।
এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর গণমাধ্যমকে ইতোমধ্যে জানিয়েছে, সংস্কার কার্যক্রম সীমিত পরিসরে হলে আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৯ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১০ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১০ ঘণ্টা আগে