আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আজ বুধবার সকালে ঢাকায় আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সফর।

সফরের সঙ্গে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বাসসকে জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রতিনিধিদলটির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের সফরে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সূত্র জানায়, মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন এ সময় অ্যান্ড্রু হেরাপের সঙ্গে যোগ দিতে পারেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষাবিদ ড. সফিউদ্দিন আহমদের স্মরণে উদীচীর শোকসভা

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ও গবেষক দীপংকর গৌতম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, উদীচীর সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান এবং সম্পাদকমণ্ডলীর সদস্য বিজন রায়সহ আরও অন

৫ ঘণ্টা আগে

মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী, কোন সিনেমা দেখলেন?

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হওয়া শো দেখেন তারা।

১৩ ঘণ্টা আগে

‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী

উল্লেখ্য, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এবার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশন্স। এটির গল্প হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত।

১৯ ঘণ্টা আগে

খিলগাঁওয়ে সন্তানকে ‘জবাইয়ের পর মায়ের আত্মহত্যা’

জানা যায়, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁও তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)।

১৯ ঘণ্টা আগে