‘পুশ ইন’ ঠেকাতে ফের দিল্লিকে চিঠি দেবে ঢাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুন ২০২৫, ২১: ৫৩

ভারতে অবৈধ অভিবাসী হিসেবে আটকের পর তাদের বাংলাদেশে ‘পুশ ইন’ করছে দেশটির সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী, যা ঠেকানো যাচ্ছে না। আর এটি পুরোপুরি ঠেকানো সম্ভব নয় বলেও মনে করে ঢাকা। তাই আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার দিকে মনোযোগ সরকারের।

চলতি মাসের শুরুতে দিল্লিকে এ ব্যাপারে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। এ অবস্থায় দিল্লিকে ফের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বিয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সর্বশেষ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে আরও ৫৬ জনকে ঠেলে পাঠিয়েছে। সোমবার (২ জুন) গভীর রাত ও মঙ্গলবার ভোরে এই তিন সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত-পাকিস্তান সংঘাতের পর থেকেই অবৈধ নাগরিক হিসেবে আটকদের বাংলাদেশে পুশ ইন বাড়িয়েছে ভারত। এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে ‘পুশ ইন’

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর পর ভারত এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে ‘পুশ ইন’ (ঠেলে পাঠানো) করেছে। এ অবস্থায় ভারতকে ফের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিলো ঢাকা।

এ ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব না, আজ-কাল আবার চিঠি দেবে বাংলাদেশ।

তিনি আরও বলেন, পুশ ইন নিয়ে ভারতকে চিঠি দেওয়ার বিষয়ে কনস্যুলার সংলাপও করতে পারে।

নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চায়, তখন তাদের কাছে সরকারের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

এসময় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারের চেষ্টার কথাও উল্লেখ করে উপদেষ্টা। বলেন, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা।

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। বলেন, আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বজ্রপাতের মতো হঠাৎ উপস্থিত হাম : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না।

১ ঘণ্টা আগে

‘এপ্রিলে জ্বালানি তেলের কোনো সংকট হবে না’

মজুতের প্রবণতা পরিহার করলে জ্বালানির কোনো সংকট থাকবে না বলেও জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের এই সময়ে এসে জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত। এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।

২ ঘণ্টা আগে

সারা দেশে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের সিদ্ধান্ত

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ র

২ ঘণ্টা আগে

ঢাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

রাজধানীর ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুরু হওয়া এই বিশেষ অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় ব্যাপক উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে।

৩ ঘণ্টা আগে