বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল আরব আমিরাত

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে আমিরাতের টুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদি।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

প্রতিদিন গড়ে ৩০টি থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। এ ছাড়া ব্যবসায়িক প্রতিনিধিদলের জন্য গ্রুপ ভিসা প্রসেসিং দ্রুততর করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনসম্পর্ককে আরও গভীর করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএই সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করেন তিনি।

তিনি জানান, একটি বড় অগ্রগতির অংশ হিসেবে ইউএই মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে।

বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তাপ্রহরীদের জন্য এরই মধ্যে ৫০০ ভিসা দেওয়া হয়েছে। আরও এক হাজার ভিসা অনুমোদন হয়ে ইস্যুর অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুরোধগুলো জানাবে, সেগুলো বিবেচনায় ইউএই নমনীয়তা বজায় রাখবে।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসব অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত আল-হামুদির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ইউএই ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এ সংক্রান্ত টার্মস অব রেফারেন্সে এরই মধ্যে দুই দেশ একমত হয়েছে।

এ মাসের শেষদিকে ইউএই’র উচ্চপর্যায়ের একটি মন্ত্রিপরিষদ প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে, যা দ্বিপাক্ষিক সহযোগিতার পরবর্তী ধাপে অগ্রগতি আনবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৬ হাজার ১৬৫

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

১২ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

১২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা ‘গুঞ্জন’, সরকার কিছু জানে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।

১৩ ঘণ্টা আগে

সাংবাদিক পরিচয় নির্ধারণে ‘যথাযথ কর্তৃপক্ষ’ চান তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।

১৩ ঘণ্টা আগে