প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রচার কার্যক্রম শেষ হয়। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রচারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো ধরনের প্রচার চালানো যাবে না এবং বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের প্রচার বন্ধ হলেও অনেক প্রার্থী ও তাঁদের সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। তবে ইসি আশা করছে, সবাই আচরণবিধি মেনে চলবেন।
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৪৬১টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ২৫৯টি মামলায় মোট ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে ইসি। এ কারণে আসনটি বাদে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
এদিকে নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ করতে নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইসি। নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার ভোটার ছাড়া অন্য কেউ ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা। তাঁরা নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন। ইসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কয়েকটি রাজনৈতিক দল মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।
ভোট গ্রহণের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন ইসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গণনা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। ইসির ভাষ্য অনুযায়ী, দুটি ব্যালট গণনার কারণে সময় কিছুটা বেশি লাগতে পারে, তবে ফল প্রকাশে অযথা বিলম্ব হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা নাকচ করে আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকটের খবর নেই। দু-একটি দুঃখজনক ঘটনা ছাড়া সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইসির লক্ষ্য, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা, যেখানে একজনের আনন্দ অন্যজনের কষ্টের কারণ হবে না।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে