জাবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টা: মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মে ২০২৬, ১০: ১২
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বেরিয়ে এসে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

টারজান পয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা রেজিস্টার ভবনের সামনে অবস্থান নেয়। বিক্ষোভে সংহতি জানিয়ে অংশ নেয় ছাত্রদল, জাকসু ও বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত, এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থার দাবিও জানান তারা।

রাজনীতি/এসআর

সাধারণ শিক্ষার্থীরা জানান, ধর্ষণ চেষ্টা করেছে যে, তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ জায়গা। এখন এখানে যে এরকম একটা ঘটনা, এরকম একটা নিরাপত্তাহীনতা, এটার জবাবদিহি অবশ্যই প্রশাসনকে করতে হবে। প্রক্টর সাহেব বললেন এটা দায় নাকি তার না। তাহলে আমাদের প্রশ্ন এই দায়টা কার? এবং কে এই দায় নিয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারীদের যে নিরাপত্তার ইস্যু সেটি কে নিশ্চিত করবেন?

দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে শনাক্তে কাজ চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, আমাদের অবহিত করেছে। যে ধরণের সহযোগিতা প্রয়োজন সরকারের পক্ষ থেকে, বাহিনীগুলোর সমস্ত সহযোগিতা নিয়ে এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করার ব্যবস্থা নিচ্ছি।

জাবি প্রক্টর ড. একেএম রাশিদুল আলম বলেন, আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন।

ঘটনার পর থেকেই পুরো ক্যাম্পাসে বিরাজ করছে ক্ষোভ ও উদ্বেগ। শিক্ষার্থীদের একটাই দাবি— দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের সম্প্রসারিত অংশে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে।

Copied from: https://rtvonline.com/

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৬ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৯ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

২০ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

২১ ঘণ্টা আগে
Advertisement