শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত বিবৃতিটি ‘সম্পূর্ণ মিথ্যা’

নিউজ ডেস্ক
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১১: ০৯
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগ-সংক্রান্ত সাম্প্রতিক বিবৃতিটি ‘সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট’ বলে জানিয়েছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়। রোববার (১১ আগম্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় একথা জানান তিনি। খবর ডয়েচে ভেলের।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি সাম্প্রতিক বিবৃতিকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি সংবাদপত্র, যেটিকে ‘‌সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট’ বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়।

এক্সে রোববার তিনি লিখেছেন, ‘আমি এইমাত্র তার (শেখ হাসিনা) সঙ্গে নিশ্চিত হয়েছি যে তিনি ঢাকা ত্যাগের প্রাক্কালে বা ঢাকা ত্যাগ করার পর কোনো বিবৃতি দেননি।’

জয় তার টুইটে এবং হোয়াটসঅ্যাপ বার্তায় সুনির্দিষ্টভাবে পত্রিকাটির নাম উল্লেখ করেননি। তবে এর আগে ভারতের দ্য প্রিন্ট পত্রিকা শেখ হাসিনার ‘সমর্থকদের উদ্দেশে দেয়া এক বার্তার’’ বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যা ভারত ও বাংলাদেশের অনেক পত্রিকাও প্রকাশ করেছে।

শেখ হাসিনার সেই কথিত বিবৃতির বরাতে পত্রিকাটি লিখেছে, ‘আমি পদত্যাগ করেছি যাতে আমাকে মৃত্যু মিছিল দেখতে না হয়। তারা ছাত্রদের মরদেহের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। আমি অনুমতি দিইনি। তাই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে পাস হলো আরও ৩১ বিল, বাতিল ৩টি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বৃহস্পতিবার ৩১টি বিল পাস হয়। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী উত্থাপন করেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করেছে জাতীয় সংসদ।

৬ ঘণ্টা আগে

শেরপুর-৩: তিন গুণ বেশি ভোটে জয়ী বিএনপির রুবেল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

৭ ঘণ্টা আগে

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার কিছু আগে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

৭ ঘণ্টা আগে

নববর্ষ উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা, সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ

বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এ উপলক্ষ্যে সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে