বিজ্ঞপ্তি

এজেন্ট ব্যাংকিংয়ে ২০ হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে নতুন মাইলফলক স্থাপন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির এ সাফল্য দেশের এজেন্ট ব্যাংকিং চ্যানেলে মোট আমানতের প্রায় ৪২ শতাংশ, যা এই খাতে সর্বোচ্চ।
২০১৭ সালে কার্যক্রম শুরু করে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ব্যাংকটির এই উদ্যোগ দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ৫৩ লাখের বেশি গ্রাহক রয়েছে, যাদের অর্ধেকই নারী এবং সিংহভাগ গ্রামীণ এলাকার বাসিন্দা।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১ হাজার কোটির বেশি লেনদেন হচ্ছে এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে।
এছাড়া, প্রবাসী আয় বিতরণেও এজেন্ট ব্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। ২০২৪ সালে এ মাধ্যমে ব্যাংকটি ১৫ হাজার ৩৫২ কোটি টাকার রেমিট্যান্স আহরণ করেছে, যা এ খাতের মোট রেমিট্যান্সের ৫৪ শতাংশের বেশি। ২০২৫ সালের জুন পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯৮৪ কোটি টাকা।
বর্তমানে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দেশের ৪৭২টি উপজেলায় ২ হাজার ৭৯১টি আউটলেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অধিকাংশ আউটলেটই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত, যেখানে প্রচলিত ব্যাংকিং সেবা পৌঁছায় না।
ব্যাংকটির পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)–এর আওতায় ১৩৫টি আউটলেট থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা দেওয়া হচ্ছে, যা গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, শরীয়াহভিত্তিক পরিচালনা, স্বচ্ছতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহকবান্ধব সেবা তাদের এ সাফল্যের মূল ভিত্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা
৫ ঘণ্টা আগে
সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
৬ ঘণ্টা আগে
আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ
৬ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্
৬ ঘণ্টা আগে