প্রতিবেদক, রাজনীতি ডটকম

যৌক্তিক কারণ ছাড়া এবং শ্রমিক আইন না মেনে কোনো মালিকপক্ষই শ্রমিক ছাঁটাই করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এ ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ে আরএমজি খাতের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ২০তম সভা শেষে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা জানান তিনি।
সচিব বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়া এবং শ্রম আইন না মেনে শ্রমিক ছাঁটাই করলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্যাক্টরির মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হবে।
সভায় জানানো হয়, টিএনজেড লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিতে অতিরিক্ত সচিবের (শ্রম) নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), শ্রমিক প্রতিনিধি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্য রয়েছেন।
কমিটিকে ২২ এপ্রিলের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম নিয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিশোধে ব্যর্থ হলে টিএনজেড লিমিটেডের মালিক ও প্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হবে।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
১২ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
১২ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
১৩ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১৪ ঘণ্টা আগে