প্রতিবেদক, রাজনীতি ডটকম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা-সংক্রান্ত কারণে চেন্নাই ছেড়ে বাংলাদেশে আসেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামে চেন্নাই। আর ম্যাচটি হেরে বসে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর আগের ম্যাচটিতেও তারা হারের স্বাদ পেয়েছিল। যদিও সে ম্যাচে খেলেছিলেন মুস্তাফিজ।
হায়দরাবাদের উইকেটে বোলারদের জন্য বাড়তি সুবিধা ছিল। তাই চেন্নাই সুপার কিংসের মাঝারি মানের পুঁজিও আশা জিইয়ে রেখেছিল ভক্তদের মনে। তবে স্বাগতিকদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড ১৬ বলে ওপেনিং জুটিতে তোলেন ৪৬ রান। পাওয়ারপ্লেতে হায়দরাবাদ রান তোলে ৭৮। তাতেই ফিকে হয় স্বপ্ন। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি চেন্নাইয়ের। হায়দরাবাদ জয় পেয়েছে ৬ উইকেটের।
ব্যাট হাতে হায়দরাবাদের এমন দুর্দান্ত শুরুর কৃতিত্বটা অভিষেকের। এই ওপেনার ১২ বলে খেলেছেন ৩৭ রানের ইনিংস। ১২ বলের মধ্যে ৪টি ছক্কা ও ৩টি চার মারেন অভিষেক। এরপর ২৪ বলে ৩১ রান করে আউট হন আরেক ওপেনার হেড।
তিনে নেমে ফিফটি করেন এইডেন মার্করাম। এরপরও স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাই হায়দরাবাদের রানের চাকা আটকে ধরেছিল। তবে শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। তাদের পেস বিভাগ ছিল খানিকটা দুর্বল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় আসায় এই ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। চোটের কারণে ছিলেন না মাতিশা পাতিরানাও। শেষ পর্যন্ত হায়দরাবাদ ম্যাচ জেতে ১১ বল হাতে রেখে।
এর আগে টস জিতে এদিন চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠান হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমার তুলে নেন ওপেনার রাচিন রবীন্দ্রের উইকেট। তিনি ৯ বলে ১২ রান করেন। ২৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় চেন্নাই। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। তিনি ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান। দুই ওপেনারকে হারানোর পর একপ্রান্ত ধরে রেখেছিলেন অজিঙ্কা রাহানে। অপরদিকে বড় শট খেলতে শুরু করেন শিভাম দুবে।
সেই ঝড় অবশ্য আরও বড় হয়ে ওঠার আগে থামিয়েছেন কামিন্স। অর্ধশতক থেকে ৫ রান দূরে থাকতেই ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে। ২৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় তিনি ৪৫ রান করেন। অনেকক্ষণ ক্রিজে থাকলেও নিষ্প্রভ ছিলেন রাহানে। ৩০ বলে তিনি ফেরেন ৩৫ রানে।
শেষদিকে জাদেজার ব্যাটে কিছুটা আশা পায় চেন্নাই। তবে তাকে ভালো সঙ্গ দিতে পারেননি ড্যারিল মিচেল। জাদেজা ৩১ (২৩ বল) এবং মিচেল করেন ১৩ রান (১১ বল) করেন। ফলে নির্ধারিত ওভারে মাঝারি পুঁজি ১৬৫ তে থামে চেন্নাই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৫ ঘণ্টা আগে