প্রতিবেদক, রাজনীতি ডটকম

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি জানান, মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশ সরকারপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং দুই দেশের সঙ্গে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মাহ্দী আমিন বলেন, সফরের অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ পুনর্ব্যক্ত করেন চীনের রাষ্ট্রপতি।
তিনি জানান, বাণিজ্যিক করিডোর নিয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান রয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত হলে বাংলাদেশই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
এর আগে চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, চার দিনের সফরে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বুধবার দুপুরে দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিং যান প্রধানমন্ত্রী।
মূলত বেইজিংয়েই ছিল প্রধানমন্ত্রীর সফরের প্রধান কর্মসূচি। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ২১ জুন প্রথমে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তিনি। সফরটি ছিল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। সেখান থেকে চীন সফর করেন প্রধানমন্ত্রী। দুই দেশে ছয় দিনের দীর্ঘ সফর শেষে আজ দেশে ফিরলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।
১০ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
১১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
১২ ঘণ্টা আগে
বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
১২ ঘণ্টা আগে