প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, গত ডিসেম্বরের মতো নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেও এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, জানুয়ারিতেও প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারকে কিনতে গ্রাহককে এক হাজার ৪৫৫ টাকা গুনতে হবে।
এর আগে গত ডিসেম্বরে দাম পরিবর্তন না হওয়ায় নভেম্বর থেকেই ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৪৫৫ টাকায় কিনতে হচ্ছে। এ দাম জানুয়ারিতেও বহাল থাকবে। নভেম্বরে এক হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১২ কেজির এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৪৫৫ টাকা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জানুয়ারি মাসের জন্য এলপিজির এ দাম ঘোষণা করে বিইআরসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিইআরসি সচিব ব্যারিস্টার খলিরুর রহমানের সই করা এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ এলপিজি গ্যাসের দাম কেজিপ্রতি ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম কেজিপ্রতি ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৬৬ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৮১ পয়সা।
২০২৪ সালে চার দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, বিপরীতে বাড়ানো হয়েছিল সাত দফা। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে বছরের শেষ মাস ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। সাধারণত ১২ কেজির এলপিজি সিলিন্ডার গৃহস্থালির কাজে বেশি ব্যবহৃত হয়।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৪ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৪ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৫ ঘণ্টা আগে