দুপুরের মধ্যে ৩ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দেশের তিনটি বভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৩ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৩ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

৪ ঘণ্টা আগে