৭ মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শের সাত মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার হিসেবে সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসিব আজিজকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রেজাউল করিমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মজিদ আলীকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করল জামায়াত-জোট

রোববার (৯ আগস্ট) ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রার্থী হিসেবে অলি আহমদের নাম ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

২ ঘণ্টা আগে

ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় বসে তিনি পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি হাটের আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ, খাল-বিল ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।

৩ ঘণ্টা আগে

মহাস্থানগড়ে সব ধরনের নির্মাণকাজে স্থিতাবস্থা

রোববার (৯ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী সার্বিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।

৩ ঘণ্টা আগে