প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ হাসিনা সরকারের পদত্যাগ করার এক মাসের মাথায় পদত্যাগ করেছে কাজী হাবীবুল আউয়াল নেত্বর্তাধীন নির্বাচন কমিশন। সাংবিধানিক এই প্রতিষ্ঠানের এই শূন্যতা পূরণে হতে পারে সার্চ কমিটি। যে কমিটির সুপারিশে নিয়োগ দেওয়া হতে পারে নির্বাচন কমিশন।
এক্ষেত্র পূর্বের নিয়ম অনুযায়ী সার্চ কমিটির কাছে সব রাজনৈতিক দল তাদের সুপারিশ পাঠাবে। সেগুলো বিচার বিবেচনা করে করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন গঠন করবে। তবে এবার নির্বাচন কমিশন নিয়োগের ধারা ভিন্নতা আসতে পারে।
সরকার পদত্যাগের নির্বাচন কমিশনের সংস্কারের দাবি তুলেছে রাজনৈতিক দলগুলো। সরকার এই দাবির সাথে একমত ঘোষণা দিয়েছে সংস্কার হবে নির্বাচন কমিশন। ফলে এবার কোন প্রক্রিয়ায় হবে নির্বাচন কমিশন তা নিয়ে আরও সময় অপেক্ষা করতে হতে পারে।
এদিকে একাদশ জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এর গেজেট অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করবেন রাষ্ট্রপতি।
আইন অনুযায়ী সার্চ কমিটি যেভাবে গঠিত হবে
আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি হবে। যোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। তাদের মধ্য থেকে ৫ জনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করবেন, যার সভাপতি হবেন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। সদস্য হিসেবে থাকবেন প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক। এ দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন হবেন নারী।
তিন সদস্যের উপস্থিতিতে কমিটির সভার কোরাম হবে। এ কমিটির কাজে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্য সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে। রাষ্ট্রপতি পরবর্তীতে একজনকে প্রধান নির্বাচন কমিশনার বাকি চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিবেন।

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
১১ ঘণ্টা আগে
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’
১১ ঘণ্টা আগে
জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেশের জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে